প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০৩০ সালের মধ্যে অন্যান্য লক্ষ্যমাত্রার পাশাপাশি শিক্ষাসংক্রান্ত লক্ষ্য ও উদ্দেশ্য কীভাবে অর্জন করা যায়, সে বিষয়ে শেরপুরে মতবিনিময় সভা হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণসাক্ষরতা অভিযান এবং দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থা যৌথভাবে এ সভার আয়োজন করে। এতে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. নাজমুল হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন-অর-রশিদ, ক্ষুদ্র জাতিসত্তার নেতা নীলিপ ম্রং, নাগরিক সংগঠন জনউদ্যোগের সদস্যসচিব হাকিম বাবুল, দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইমান আলী প্রমুখ।