প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক-মহাসড়কে দুর্ঘটনা ও প্রাণহানি রোধকল্পে রংপুরে গতকাল বৃহস্পতিবার সচেতনতামূলক মতবিনিময় সভা হয়েছে। মোটরচালক ও সহকারীদের সঙ্গে এ সভার আয়োজন করে জেলা পুলিশ প্রশাসন। বেলা ১১টায় পুলিশ লাইন্স স্কুল ও কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন রংপুর পুলিশ রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম
ফারুক। বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ–এর রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল কুদ্দুস, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সদস্যসচিব সুশান্ত ভৌমিক প্রমুখ।