মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গতকাল শনিবার মতবিনিময় সভা হয়েছে। জাতীয় আদিবাসী পরিষদ ও গাইবান্ধার বেসরকারি সংগঠন জনউদ্যোগ এ সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ বাগদা-ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সহসভাপতি ফিলিমিন বাস্কে। বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র সরেন, জনউদ্যোগ কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব তারিক হোসেন, জেলা সিপিবির সভাপতি মিহির ঘোষ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মমতাজুর রহমান, সাহেবগঞ্জ বাগদা-ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সম্পাদক শাহজাহান আলী প্রধান, জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক আহসানুল করিম, গাইবান্ধা নাগরিক পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম ও জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি জহুরুল কাইয়ুম প্রমুখ।