মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জে বাংলাদেশ পানি আইন, ২০১৩-এর আওতায় প্রণীত খসড়া পানি বিধিমালা, ২০১৭-এর ওপর গতকাল সোমবার এক মতবিনিময় সভা হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এর আয়োজন করে পানিসম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)। এতে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী খান এবং বিশেষ অতিথি ছিলেন ওয়ারপোর প্রকৌশলী সারাফাত হোসেন। কর্মশালায় ইউএনও, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। বক্তারা পানির অধিকার এবং ভূগর্ভস্থ পানির সুরক্ষা, সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়টি নিয়ে আলোচনা করেন।