মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়েরর পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে গতকাল মঙ্গলবার সকালে মতবিনিময় সভা হয়েছে। গ্লোবাল অ্যাফেয়ার্স, কানাডার সহায়তায় হারভেস্ট প্লাস ও ওয়ার্ল্ড ভিশন এর আয়োজন করে। এতে এলাকার কৃষক, চিকিৎসক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, সার-কীটনাশক-বীজ বিক্রেতা, ইউপি চেয়ারম্যান মিলে ৩০ ব্যক্তি উপস্থিত ছিলেন। মানবদেহে দস্তার ঘাটতির প্রভাব ও প্রয়োজনীয়তার আলোকে দস্তার গুণসমৃদ্ধ ব্রিধান ৬২, ৬৪, ৭২ ও ৭৪ জাতের ধানের আবাদের ওপর গুরুত্বারোপ করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম। প্রধান বক্তা ছিলেন হারভেস্ট প্লাস বাংলাদেশ-এর কান্ট্রি পরিচালক খায়রুল বাসার।