মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৯০ দিনের মধ্যে মেহেরপুরকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন জেলার পুলিশ সুপার আনিসুর রহমান। গতকাল বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। পুলিশ সুপার বলেন, মাদক পাচারের বিভিন্ন রুট ও মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে। কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। এ ছাড়া বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লায় যাঁদের কাছে দেশীয় অস্ত্র রয়েছে, সেগুলো আগামী ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার। অন্যথায় তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।