মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গতকাল রোববার দুপুরে সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ, ইভ টিজিং, বাল্যবিবাহ ও যৌতুক বিষয়ে সচেতনতাবিষয়ক মতবিনিময় সভা হয়েছে। উপজেলার নবাবপুর ইউনিয়নের বাসাবাড়ী উচ্চবিদ্যালয়ের এই সভায় প্রধান অতিথি ছিলেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষকেরা ও শিক্ষার্থীরা অংশ নেয়। সভায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ, ইভ টিজিং, বাল্যবিবাহ ও যৌতুকের কুফল নিয়ে আলোচনা করা হয়। এ সময় এসব অসামাজিক তৎপরতার সঙ্গে কোমলমতি শিক্ষার্থীরা নিজেদের জড়াবে না বলে প্রত্যয় ব্যক্ত করে। পরে ভাইস চেয়ারম্যান বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা সমাধানের সহযোগিতা করার বিষয়ে আশ্বস্ত করেন।