মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ জাবেদ পাটওয়ারী গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। চাঁদপুর সার্কিট হাউস মিলনায়তনে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ সভা হয়। এতে জাবেদ পাটওয়ারী বলেন, জঙ্গিবাদ ও মাদক দেশকে ধ্বংস করে দিচ্ছে। এর বিরুদ্ধে পুলিশ তৎপরতা চালাচ্ছে। জঙ্গিবাদ, মাদকসহ যেকোনো সমস্যা সমাধানে পুলিশের পাশাপাশি গণমাধ্যমকর্মীরাও এখন থেকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার শামসুন্নাহার। চাঁদপুর প্রতিনিধি