প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল বৃহস্পতিবার বিকেলে উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতিবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিনাত আরা। প্রধান অতিথির বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মসম্পাদন ব্যবস্থাপনা বিশেষজ্ঞ পুলের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত সচিব শাজাহান আলী মোল্লা। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আবদুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শ্রীনিবাস দেবনাথ, বালিয়াকান্দির ইউএনও এইচ এম রকিব হায়দার প্রমুখ। রাজবাড়ী প্রতিনিধি