মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জে আদিবাসীদের মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও ইকবাল আখতার। অনুষ্ঠানে ওরাঁও ফাউন্ডেশনের সম্পাদক যোগেন্দ্রনাথ টপ্প্য ও আদিবাসী রাইটস কমিটির সদস্য রিনা রানী ওরাঁও সঞ্চালনা করেন। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি ইয়াসমিন, অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগী প্রকল্প কর্মকর্তা মৌশান ফাতিমা, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হক মণ্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নূরুজ্জামান, ওরাঁও ফাউন্ডেশনের সভাপতি আশুতোষ চন্দ্র সরকার প্রমুখ। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি