প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা ধূমপানমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন এলাকা ঘোষণা করার লক্ষ্যে গতকাল খুলনা জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান। প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই তরুণ প্রজন্ম আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকমুক্ত এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে হবে। সচেতনতা বাড়াতে মাদকের ক্ষতিকর দিকগুলো বেশি বেশি প্রচার করতে হবে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গিয়াস উদ্দিন সভাপতিত্ব করেন।