মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় ‘পারিবারিক শান্তি সুরক্ষায় নারীর ভূমিকা’ নিয়ে মতবিনিময় সভা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন জন-উদ্যোগ এ সভার আয়োজন করে। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জন-উদ্যোগের সদস্য শ্যামলেন্দু পাল। জেলা প্রেসক্লাবের সহসভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী এতে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, সাংবাদিক আলপনা বেগম, মহিলা আওয়ামী লীগের নেত্রী মঞ্জু সরকার, জেলা যুব মহিলা লীগের সভাপতি অনিতা নন্দী প্রমুখ।