মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে হত্যা বন্ধ ও মাদক চোরাচালান প্রতিরোধে গতকাল সোমবার মতবিনিময় সভা হয়। ঝিলিক বাজার ইসলামপুর দাখিল মাদ্রাসা মাঠে ৪৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির রাজশাহী সেক্টর অধিনায়ক কর্নেল কে এম ফেরদাউসুল শাহাব। সভাপতিত্ব করেন নওগাঁ ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুজিবুল হক শিকদার। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামও উপস্থিত ছিলেন।