মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের (ফোরাম) আয়োজনে এবং গবেষণা ও উন্নয়ন কালেকটিভ, অক্সফাম ও বাংলাদেশ জাতীয় আদিবাসী পরিষদের সহযোগিতায় গতকাল শনিবার রাজশাহীতে একটি আঞ্চলিক মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। উপস্থিত ছিলেন সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। স্বাগত বক্তব্য দেন গবেষণা ও উন্নয়ন কালেকটিভ এবং আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের টেকনিক্যাল কমিটির সমন্বয়কারী মেসবাহ কামাল।