প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘উন্নয়ন সাংবাদিকতা’ বিষয়ক মতবিনিময় সভা গত রোববার পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় প্রেসক্লাব ও চ্যানেল আই দর্শক ফোরাম যৌথভাবে এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি মেহেদী হাসান খান। প্রধান অতিথি ও চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ জানান, উন্নয়ন সংবাদকেই এখন সব গণমাধ্যমই গুরুত্ব দিচ্ছে। তাই সাংবাদিকদের পুরোনো রেওয়াজ ভেঙে নতুন করে কাজ শুরু করতে হবে। বিশেষ অতিথি ছিলেন চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক আদিত্য শাহীন। পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল আলমের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা নাগরিক কমিটির সভাপতি এরশাদ হোসেন সরকার, প্রেসক্লাবের সভাপতি এ রহমান প্রমুখ।