মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে গতকাল বুধবার হিন্দু সম্প্রদায়ের বিবাহ নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা হয়েছে। স্থানীয় বেসরকারি সংস্থা (এনজিও) মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের আয়োজনে সংস্থার সভাকক্ষে বেলা ১১টায় এ সভা হয়। মৈত্রী সংগঠনের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র স্বাধীন কুমার কুণ্ডু। বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুধীর কুমার পাল, টাউন কলোনি এজে উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীন্দ্র নাথ রায়, মৈত্রীর নির্বাহী পরিচালক আবদুস সাত্তার প্রমুখ।