মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ ও প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি সম্পর্কিত মতবিনিময় সভা করেছে কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। গতকাল বুধবার জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া বেগম, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম প্রমুখ। সভায় প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪-এর বিভিন্ন দিক, সীমাবদ্ধতা, প্রণীত আচরণবিধি, ১৯৭৪ আইন সংশোধনের প্রয়োজনীয়তা, কাউন্সিল কর্তৃক কল্যাণ তহবিল গঠন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়।