প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক হৃদয়ের বাংলা ও সাপ্তাহিক হৃদয়ের বাণীর উদ্যোগে গত শনিবার সন্ধ্যায় শহরের রামবাবু সড়কের একটি বাড়িতে সংবাদপত্রবিষয়ক মতবিনিয় সভা হয়েছে। সভায় ওই দুটি পত্রিকার সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমেই একটি সংবাদপত্র পাঠকের মান জয় করতে পারে। ‘হলুদ’ সাংবাদিকতার সমালোচনা করে বক্তারা বলেন, হলুদ সাংবাদিকতা গণমাধ্যমের জন্য ক্ষতিকর। সংবাদপত্র দুটির প্রকাশক ও সম্পাদক ফরিদা ইয়াসমিন এতে মূল বক্তা ছিলেন।