মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় উপাচার্যের সম্মেলনকক্ষে এ সভা হয়। এতে ব্রিটিশ কাউন্সিলের পক্ষে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকম্যান ও বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য মো. গোলাম শাহি আলম নেতৃত্ব দেন। মো. আনোয়ার হোসেনের সঞ্চালনে শুরুতেই বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরে বক্তব্য দেন মো. রফিকুল ইসলাম। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির তত্ত্বাবধায়নে একটি ‘ল্যাঙ্গুয়েজ ক্লাব’ চালুর ব্যাপারে সিদ্ধান্ত হয়।