মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’—এই স্লোগানে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের সামনের সড়কে গতকাল রোববার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এরপর উপজেলা সদরে পদযাত্রা হয়। পদযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অরবিন্দ আচার্যের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর, ইউএনও মোক্তার হোসেন প্রমুখ।