মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী উদ্যোক্তাদের উন্নয়নে রংপুরে গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক মিলনায়তনে রংপুর বিভাগের আট জেলার নারী উদ্যোক্তা, জয়িতা, চেম্বার অব কমার্সের নেতারা, উইমেন চেম্বার অব কমার্সের নেতারা, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায় এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের মহাব্যবস্থাপক খুরশিদ আলমের সভাপতিত্বে সভায় নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সহজ শর্তে ঋণ প্রদানের ওপর বিভিন্ন সুপারিশমালা প্রণয়ন করা হয়।