মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে ২০১১ সালের জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালাবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরোয়ার মানিকের সভাপতিত্বে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় এ সভার আয়োজন করে উন্নয়ন সংগঠন উদয়াঙ্কুর সেবা সংস্থা ও গণসাক্ষরতা অভিযান। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন। বক্তৃতা করেন মমতাজুল হক, আলাউদ্দীন আলী, এইচ এম রবিউল করি প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পঞ্চগড় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল আজিজ।