প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে বাল্যবিবাহ রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ফরিদপুরের মধুখালী উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ‘বাল্যবিবাহ বন্ধ করি, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করি’ স্লোগান নিয়ে ব্র্যাক জেন্ডার কোয়ালিটি অ্যাকশন লার্নিং (জিকিউএএল) স্থানীয় পর্যায়ে ইমাম, কাজি, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধি নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সদর ইউপির চেয়ারম্যান সাহাবুদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য দেন ব্র্যাক জিকিউএএল কর্মসূচির সিনিয়র স্পেশালিস্ট এস এম সারোয়ার হোসেন, উপজেলা ব্যবস্থাপক হাবিবুর রহমান প্রমুখ।