মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউনিটি ফর সোশ্যাল অ্যান্ড হিউম্যান অ্যাকশনের (ঊষা) উদ্যোগে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থানা, আদালত ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের খামারবাড়ী মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশরাফ আলী।