প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সিলেট বিভাগের ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মতবিনিময় সভা করেছে সিলেট জেলা পুলিশ। গতকাল সোমবার বিকেল চারটায় নগরের পুলিশ লাইনস এলাকার শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমান। জেলা পুলিশ সুপার নূরে আলম মিনার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক সিলেটের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্বে) জুলফিকার মাসুদ চৌধুরী। সভায় ব্যাংক কর্মকর্তারা রমজানের শুরু থেকে ঈদের ছুটি পর্যন্ত ব্যাংকের আশপাশে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের অনুরোধ জানান।