মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে গতকাল সোমবার টঙ্গিবাড়ী উপজেলায় সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। সকাল ১০টায় কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার। কলেজের অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার।