মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে ‘সমতলের আদিবাসীদের জীবন ও জীবিকার সংকট উত্তরণে সাংবাদিক নাগরিক সমাজের করণীয়’ বিষয়ক এক মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার দিনাজপুরের নাগরিক সমাজ এর আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন বেসরকারি সংগঠন ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম। তিনি আদিবাসীদের ওপর হওয়া নির্যাতনের প্রতিবাদে আন্দোলন গড়ে তোলার কথা বলেন। সভায় নাগরিক সমাজের সদস্য ও প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ সভাপতিত্ব করেন। আরও আলোচনা করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, জাসদ নেতা মো. শহীদুল ইসলাম প্রমুখ। দিনাজপুর অফিস|