মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাইয়ে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার উপজেলার চকশিমলা বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মাহাবুবুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আত্রাই থানার ওসি আবদুল লতিফ খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন চকশিমলা সালিস কমিটির সভাপতি হজরত মণ্ডল, সাধারণ সম্পাদক ওমর ফারুক, ইউপি সদস্য আবদুস সামাদ প্রমুখ। এলাকায় ব্যাপক হারে গরু ও মোটরসাইকেল চুরি এবং নানা ধরনের অপরাধপ্রবণতা বেড়ে যাওয়ায় গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।