মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে হিজড়া ও সমকামীদের মধ্যে এইচআইভি এইডস প্রতিরোধ বিষয়ে এক মতবিনিময় সভা হয়েছে। গতকাল সোমবার ঝালকাঠিতে বেসরকারি সংস্থা লাইট হাউসের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় আইসিডিডিআরবির মনিটরিং ও ইভ্যালিউশন কর্মকর্তা আবিদ হাসান প্রধান অতিথি ছিলেন। এতে সভাপতিত্ব করেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত। অন্যদের মধ্যে বক্তব্য দেন লাইট হাউসের ব্যবস্থাপক উজ্জ্বল হোসেন ও সুপারভাইজার রহুল আমিন। সংস্থাটি জেলায় এইচআইভি এইডস প্রতিরোধে কাজ করছে।