প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল প্রণয়নের লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় হাইটেক পার্কের মিলনায়তনে গতকাল শনিবার আঞ্চলিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের উদ্যোগে এবং কালিয়াকৈর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমান। মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অধ্যয়ন বিভাগের অধ্যাপক আবু ইউসুফ। বক্তব্য দেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ। গাজীপুর প্রতিনিধি