মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের (ইউজেডজিপি) আওতায় ২০১৫ সালে প্রকাশিত ‘উপজেলা তথ্য, পরিকল্পনা ও বাজেট’ নিয়ে গতকাল মঙ্গলবার কুমিল্লায় মতবিনিময় সভা হয়েছে। সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ওই মতবিনিময় সভা হয়। কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব শহীদুল ইসলাম।