মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের সম্ভাব্য পরিবেশগত ও সামাজিক প্রভাব নিরূপণ, প্রশমনের উপায় ও ব্যবস্থাপনাবিষয়ক মতবিনিময় সভা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই মতবিনিময় সভা হয়। বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পরিবেশবিদ আশাদুল আলম, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরগুনা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী খলিলুর রহমান, বন বিভাগ পাথরঘাটা সদরের বিট কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার প্রমুখ।