মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা উন্নয়নে ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুনরায় কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার করার জন্য মতবিনিময় সভা হয়েছে। গতকাল শনিবার কমলগঞ্জ থানায় আয়োজিত ওই সভায় পুলিশ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক ও মুক্তিযোদ্ধারা অংশ নেন। সভায় কমলগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুল মছব্বির সভাপতিত্ব করেন। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল আলম।