প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদে গতকাল বৃহস্পতিবার দুপুরে শিক্ষার মান উন্নয়নবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এতে গাজীপুর-৩ আসনের সাংসদ রহমত আলী প্রধান অতিথি ও গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মণ্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। গাজীপুর প্রতিনিধি|