প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর চাটখিল উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী। গতকাল রোববার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবরাউল হাসান মজুমদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহ আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।