মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংসদ সদস্য ইয়াসীন আলী, পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, বিদ্যালয়ের ব্যবস্থা কমিটির সহসভাপতি মো. মুনিরউদ্দীন, সদস্য আবু বক্কর, আনিসুর চৌধুরী, শিক্ষক মো. শাহনেওয়াজ, মো. শাহজালাল, প্রফুল্ল কুমার রায়, ফেরদৌসী বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।