মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জনতাই পুলিশ-পুলিশই জনতা’—এ স্লোগান সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের সম্মেলনকক্ষে কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, শিশু নির্যাতন ও বাল্যবিবাহকে না বলার অঙ্গীকার নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ থানা-পুলিশ বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম শওকত হোসেন, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ, সাবেক সাংসদ ইমদাদুল হক, প্রধান শিক্ষক মফিজুল হক প্রমুখ।