মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল বুধবার সদর থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং কার্যক্রম-সংক্রান্ত মতবিনিময় সভা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপি জিহাদুল কবির। এতে সভাপতিত্ব করেন সদর থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকীর আবদুল জব্বার প্রমুখ।