মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে ‘সড়কে নিরাপত্তা আমাদের অধিকার, বাস্তবায়নে চাই অঙ্গীকার’ স্লোগানে সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্র্যাকের ‘সড়ক নিরাপত্তা কর্মসূচি ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ’ কর্মসূচির আওতায় সভাটি অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) নুরুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, বিআরটিএর সহকারী পরিচালক মাহবুবুর রহমান প্রমুখ।