প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ‘মহিলা ও শিশু হেফাজতিদের নিরাপদ আবাসন এবং টেকসই সেবা নিশ্চিতকরণে আমাদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা অধিদপ্তর ও সেরকারি প্রতিষ্ঠান রাসিনের উদ্যোগে গতকাল সোমবার শহরের টেপাখোলায় অধিদপ্তর মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের উপপরিচালক মো. সহিদউল্লা। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। ফরিদপুর অফিস