মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে দুর্গোৎসব উপলক্ষে গত রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা হয়। এতে জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফ সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, পূজা উদ্যাপন পর্ষদের সভাপতি অশোক কুমার কুণ্ডু প্রমুখ। অশোক কুণ্ডু বলেন, জেলায় এবার ৫৬৩টি মণ্ডপে দুর্গোৎসব হবে। তিনি দাবি করেন, প্রায় সব কটি পূজামণ্ডপই ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলো বিশেষ নজরদারিতে রাখা হবে।