মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনায় পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে নেত্রকোনা পৌরসভা এর আয়োজন করে। শহরের মোক্তারপাড়া এলাকায় পৌর প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় মেয়র প্রশান্ত কুমার রায় সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি নির্মল কুমার দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি শীতাংশু বিকাশ আচার্য প্রমুখ। মেয়র প্রশান্ত কুমার বলেন, এ বছর পৌরসভায় ৪৬টি মণ্ডপে দুর্গাপূজা হবে।