প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ প্রতিরোধে রংপুরের বদরগঞ্জ উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা ব্র্যাকের আয়োজনে গতকাল ইউএনওর সভাকক্ষে ওই সভা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি, ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, ব্র্যাক কর্মকর্তা হারুন অর রশিদ প্রমুখ। বক্তারা আগামী ডিসেম্বরের মধ্যে উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করার কথা বলেন।