মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে কর্মরত সাংবাদিক এবং স্বেচ্ছাসেবী ও উন্নয়ন সংগঠনের গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পল্লিশ্রী মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের দক্ষতা বৃদ্ধিতে কর্মরত জাতীয়ভিত্তিক বেসরকারি সংগঠন নিউজ নেটওয়ার্ক এ সভার আয়োজন করে। সভায় প্রধান আলোচক ছিলেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক মো. শহীদুজ্জামান। সভায় সাংবাদিক এবং বিভিন্ন উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংগঠনের ৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।