মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি’ এ স্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার সকালে দুপচাঁচিয়া উপজেলার কাহালু আদর্শ মহিলা ডিগ্রি কলেজের হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দূপ্রক) ও সততা সংঘের যৌথ উদ্যোগে দুর্নীতিবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সততা সংঘের সভাপতি ও কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান তায়েব আলী, কলেজের অধ্যক্ষ এ কে এম রেজাউল আখলাক, উপজেলা দূপ্রকের সভাপতি মাকছুদুর রহমান, সহসভাপতি হারুনুর রশিদ প্রমুখ। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি|