মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পরিবার ও সমাজ হোক নারী এবং কন্যাশিশু নির্যাতন প্রতিরোধের দুর্গ’—এ প্রতিপাদ্য নিয়ে নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার মতবিনিময় সভা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় বেলেশ্বর মাহমুদুন নবী উচ্চবিদ্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সুরাইয়া সালামের সভাপতিত্বে ওই সভা হয়।