মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন কমিউনিটি পুলিশ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার ভাতগ্রাম কেআরএস ইনস্টিটিউশন চত্বরে এ সভা হয়। ভাতগ্রাম ইউপির চেয়ারম্যান মোবারক হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে সভায় মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন, মির্জাপুর উপজেলা কমিউনিটি পুলিশ কমিটির সভাপতি সালাহ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক সিদ্দিকী, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম তুহিন আলী প্রমুখ বক্তব্য দেন।