মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরে ‘ঝুঁকিপূর্ণ শ্রম থেকে শিশুদের রক্ষা ও শিশু অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এই সভার আয়োজন করা হয়। ওয়ার্ড ভিশন রংপুর কার্যালয়ের ব্যবস্থাপক স্যামুয়েল দাশের সভাপতিত্বে সভা পরিচালনা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক তাবিউর রহমান। সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী সামিয়া আক্তার, দশম শ্রেণির শিক্ষার্থী সাজু রায় ও জাহাঙ্গীর বাদশা, অষ্টম শ্রেণির সোনালী দাশ বক্তব্য দেয়।