প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরাগ নদের তীরে ৭১ কিলোমিটার মানববন্ধনের প্রস্তুতি উপলক্ষে মতবিনিময় সভা হয়েছে। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাবে গতকাল শুক্রবার ওই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন নদী বাঁচাও আন্দোলনের কালিয়াকৈর শাখার সভাপতি নারায়ণ চন্দ্র সরকার। বক্তব্য দেন ৭১ কিলোমিটার মানববন্ধন উদ্যাপন কমিটির আহ্বায়ক মনোয়ার হোসেন, সদস্যসচিব তাজুল ইসলাম, নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রায়হান মিয়া প্রমুখ। সভায় বলা হয়, ২৬ ডিসেম্বর ১৫টি স্পটে ওই মানববন্ধন হবে। কালিয়াকৈর স্পটে থাকবেন নদী কমিশনের চেয়ারম্যান আতহারুল ইসলাম, বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান।