প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শিক্ষাই প্রথম, বাল্যবিবাহকে লাল কার্ড’ স্লোগান নিয়ে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল মঙ্গলবার সকালে বাল্যবিবাহ রোধে মতবিনিময় সভা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আবদুল সাদীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান। আসাদুজ্জামান বলেন, বাংলাদেশে বাল্যবিবাহ মহামারি আকার ধারণ করেছে। এই ভয়াবহ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে সব মানুষের অংশগ্রহণে সচেতনতা সৃষ্টি করে বাল্যবিবাহকে কমিয়ে আনা সম্ভব। এ সময় আরও বক্তব্য দেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাংবাদিক সুভাষ চৌধুরী, কল্যাণ ব্যানার্জি, বরুণ ব্যানার্জি প্রমুখ।